
নিস্তব্দ রজনীর উন্মাতাল করা সাগরের বুকে গন্তব্যহীন ভাবে ভেসে চলা জাহাজের ব্যক্তিগত কেবিনে বসে তোমার কাছে এই পত্র লিখছি। সামনে জ্বলছে খুবই ছোট্ট টিমটিমে একটা চার্জার লাইট। যার আলোটা দেখতে অনেকটাই তোমার কাজল কালো অশ্রু ছলছল নীল দু'টি চোখের মত। আমি খুব ভাল করেই জানি যে, আমার আজকের এই চিঠিটা আর কোনদিনও তোমার কাছ পর্যন্ত পৌঁছবে না।












